১৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ইফতার ও দোয়া মাহফিল

 

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রুহিয়া ডাকবাংলো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রশিদ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলীসহ রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সাংবাদিকদের এই ধরনের মিলনমেলা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার মাহফিলে ঐতিহ্যবাহী বিভিন্ন ইফতার সামগ্রী, ফলমূল এবং তেহারি পরিবেশন করা হয়। উপস্থিত সবাই অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good