০২ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সমাজ সেবায় অবদানের জন্য নজরুল ইসলামের পদক লাভ

০১ অক্টোবর, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: সমাজ সেবায় অবদানের জন্য নজরুল ইসলামের পদক লাভ

সমাজ সেবায় অবদানের জন্য নজরুল ইসলামের পদক লাভ।
ছাতক প্রতিনিধি
 

সমাজ সেবায় অবদানের জন্য মোহাম্মদ নজরুল ইসলামের স্টার সাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড লাভ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মানব কল্যাণে কাজ করতে দীর্ঘদিন ধরে সেবা মূলক কাজে সহযোগিতা করছেন মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি করোনা কালিন সময় সহ নানা সময়ে শিক্ষা, চিকিৎসা সহ মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন।

বুধবার বিকেলে রাজধানী ঢাকার বিজয় নগরে থ্রী স্টার হোটেল অরনেটের ভি আই পি অডিটোরিয়ামে বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদ আয়োজিত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সম্মাননা পদক লাভ করেন মোহাম্মদ নজরুল ইসলাম। 

বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান হোসেন রব্বানীর পরিচালনায় ও  উপদেষ্টা সাখাওয়াত হোসেন শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রেজাবুুদৌলা চৌধুরী,যুবরাজ খান,একুশের কন্ঠ এর ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী সোহেল রানা,প্রফেসর হামিদা খানম,রুহুল আমিন কামাল, শিহাব রিফাত আলম প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news