২৪ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়ায় এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২৩ নভেম্বর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: বিতরণ অনুষ্ঠান

 

আহসান হাবিব রুবেল রুহিয়া প্রতিনিধি, 
রুহিয়া উপজেলায় ৬টি ইউনিয়নের মোট এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ২০ কেজি করে সার এবং ১ কেজি করে বারি সরিষা-১৪, ১৮ ও ২০ বীজ বিতরণ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বলা ১২ টায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গনে এই বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও গম ফভসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর ও রুহিয়া (অতিরিক্ত) উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল।

এছাড়াও রুহিয়া উপজেলাসহ ৬টি ইউনিয়নের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news