২৩ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়ায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

২৩ নভেম্বর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সভা অনুষ্ঠিত

 

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার সময় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন  এর সভাপতিত্বে তার অফিস কার্যালয়ে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি মুলক সভায় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, রুহিয়া উপজেলায় এই প্রথম মহান বিজয় দিবস ২০২৬ উদযাপিত হবে। মহান বিজয় দিবসটি পালনের জন্য রুহিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মার্চ পাস্ট এবং ডিসপ্লের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন কমিটি ও উপ কমিটির বিষয়ে আলোচনা করা হয়। মহান বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়ে পরবর্তীতে কি কি অনুষ্ঠান হবে তার একটি সুচী তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ সমিতির রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগন শাহা, রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস আই মাসুদ, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম (বাদল), ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মো: তাহেরুল, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ৬নং সেনুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ রুহিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news