২৬ অগাস্ট, ২০২৫
ডা.এম.এ.মান্নান,
ছবি: ছবি
বগুড়ার শাজাহানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। সোমবার সকালে মাঝিড়া-স্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা রুকন সম্মেলনে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
আড়িয়ায় উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান,
মাঝিড়ায় মাওলানা আব্দুস সালাম,
খরনায় আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক,
গোহাইলে মাওলানা শহিদুল ইসলাম,
আশেকপুরে মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার,
মাদলায় অধ্যাপক গাজীউর রহমান,
খোট্রাপাড়ায় অধ্যাপক শহীদুল ইসলাম,
আমরুলে আশরাফুল মান্নান সামাউন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।