২০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯ Jun, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: নির্বাচনী পথসভায় উপস্থিতির একাংশ

আগামি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে জনসংযোগ ও নির্বাচনী মতবিনিময় ও পথসভা।  এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার  ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় বিএনপি নেতা  নজরুল ইসলামের উদ্যোগে ৪নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় মুর্শিদ মেম্বারের বাড়ির মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮জুন) সন্ধ্যায় এই মতবিনিময় সভার আয়োজন করেন নজরুল ইসলাম সমর্থরা। 


এ সময় উপস্থিত ছিলেন চরআলগী ইউনিয়নের ইউপি সদস্য  মুর্শিদ মেম্বার, গফরগাঁও আদর্শ বিদ্যানিকেতনের সাবেক সফল শিক্ষক আব্দস সাত্তার মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সভায় চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত জনগণের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং সমাজউন্নয়নের আশ্বাস প্রদান করেন।

Related Article