২৮ Jul, ২০২৬
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: সমাবেশের ছবি
আজ ২৭শে জুলাই ২০২৬ ইং রোজ সোমবার আনুমানিক বিকেল ৪টায় পুঠিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে দলমত নির্বিশেষে পুঠিয়া উপজেলার জুলাই'২৪ এর উল্লেখযোগ্য জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছেন। জুলাই এর গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচারন করেন। এবং জুলাই'২৪কে জনজীবনে প্রতিফলিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব রেখেছেন পুঠিয়া উপজেলা পরিষদের Uno Puthia Rajshahi ইউএনও মহোদয়ের নিকটে।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জুলাই যোদ্ধা আবু বিন রায়হান #FB: Abu Bin Raihan। তিনি বলেন, "আমাদের প্রস্তাব ছিল জুলাই দিবসে এবং জুলাই কেন্দ্রিক সরকারি সভা গুলোতে সকল জুলাইযোদ্ধাদেরকে আমন্ত্রণ জানিয়ে একত্র করা।
এবং আহত গেজেটভুক্ত এবং জুলাইয়ের আন্দোলন চলাকালীন গ্রেফতারকৃতদের ইতিহাস নতুন প্রজন্মদের কাছে তুলে ধরা,এবং তাদেরকে ক্রেস দিয়ে সম্মান জানানো এবং তাদের কথা বলার সুযোগ করে দেওয়া। স্কুল কলেজে জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মদের কাছে তুলে ধরা এবং জুলাইয়ের নামকরণে স্কুল কলেজগুলোতে ক্রিয়া প্রতিযোগিতা করা, গাছ লাগানো থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজগুলোতে জুলাইয়ের নামে করা।
উপজেলাতে জুলাইয়ের স্মৃতিসৌধ স্থাপন করা, এবং শহীদ রায়হান আলী ভাইয়ের নামে রাস্তার নামকরণ করা। রাস্তাটি আমরা সকল জুলাইযুদ্ধারা বেছে নিয়েছি এবং সহমত স্থাপন করেছি পুঠিয়া তাহেরপুর তিনমাথা রোড চত্বরটাকে শহীদ রায়ান আলী ভাইয়ের নামে নামকরণ করার প্রস্তাব এবং তার ছবিসহ তার ইতিহাস স্তম্ভে তুলে ধরা। পাঁচই আগস্টে এমপি মহোদয় এবং পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO)মহোদয় সহ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ একত্রিত হয়ে স্মৃতিসৌধে ফুল নিবেদন করা। এসবের মধ্যে বিশেষভাবে রায়হান আলী ভাইয়ের গর্জিয়া রোড করার প্রস্তাব দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে।