২২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগে বিএনপির হামলা

২১ সেপ্টেম্বর, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: আহত জামায়াত কর্মী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগকালে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

​আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অললি বাঁশতলী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম(হিরণ) খানের (অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য) নেতৃত্বে একটি দাওয়াতী টিম এলাকায় গণসংযোগে বের হয়। টিমটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা খুরশিদ, জসিম, মুমিন ও সোজন খানের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

​হামলায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।

​ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Related Article