২২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ের নিগুয়ারীতে জামায়াতের গণসংযোগে হামলা—জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

২২ সেপ্টেম্বর, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: জামায়াতের গণসংযোগে বিএনপির হামলায় আহতদের দেখতে হাসপাতালে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে গণসংযোগকালে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের আমীর জনাব আবদুল করিম ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

 সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে অললী বাঁশতলী বাজার এলাকায় গণসংযোগকালে হামলায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সারাদেশে একযোগে এবং গফরগাঁওয়ের প্রতিটি এলাকায় আমাদের গণসংযোগ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। অথচ শুধুমাত্র নিগুয়ারীতেই একটি গোষ্ঠী বারবার জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও সেখানে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

নেতৃবৃন্দ বলেন,এ পর্যন্ত তিনবার থানায় অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে এলাকায় মাদক, চাঁদাবাজি, বিল দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

জেলা আমীর বলেন—হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাবে না। নির্যাতন করে অতীতেও জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না।

আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনুন এবং নিগুয়ারীতে বারবার সংঘটিত এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।অন্যথায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


রাতে জেলা আমীর আহতদের দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান।এসময় সাথে ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, জেলা মিডিয়া ও আইটি সম্পাদক এইচ এম জোবায়ের।

Related Article