১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

০২ জানুয়ারী, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: বক্তব্য দেন উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (০২ জানুয়ারি ২০২৬) বিকেলে ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিসে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মো.ছাদিক মিয়ার সভাপতিত্বে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল  ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো.লুৎফর রহমান, সহবতপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.আযাদ সিদ্দিকী।

এছাড়াও আরও বক্তব্য দেন সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.আবু দাউদ,সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরো  বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good