২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

মির্জাপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্ণাঢ্য হোন্ডা শোভাযাত্রা অনুষ্ঠিত

২৯ অক্টোবর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের মোটরসাইকেল শোভাযাত্রা

মির্জাপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের  বর্ণাঢ্য হোন্ডা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টায়  মির্জাপুর বাইপাস এলাকা   থেকে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল-৭ (মির্জাপুর) উপজেলার উদ্যোগে এ বর্ণাঢ্য হোন্ডা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মনিরুজ্জামান খান শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রায় প্রায় দুইশতমোটরসাইকেল, রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সুসজ্জিত করা হয়। শোভাযাত্রা মির্জাপুর উপজেলার গোড়াই, ভাতগ্রাম, জামুর্কী, আনাইতারা, বানাইল ইউনিয়ন প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে  সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা বদিউজ্জামান সরকার। তিনি বলেন,‘ “জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম ইনশা আল্লাহ  সফল হবেই।”
প্রার্থী মাওলানা মনিরুজ্জামান খান তার বক্তব্যে মোটর শোভাযাত্রা সুন্দর ও সফলভাবে সমাপ্ত করায় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। 

Related Article