২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

০১ ডিসেম্বর, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

নওগাঁর মান্দা উপজেলার প্রতিটি বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরাপত্তা প্রহরীদের মাঝে বিশেষ ধরনের পোশাক ও বাঁশি বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেওয়া তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে বাজার ভিত্তিক নাম সংবলিত রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন পোশাক ও সরঞ্জাম আপনাদের কার্যক্রমকে আরও দৃশ্যমান ও কার্যকর করবে। বিশেষ করে রেডিয়াম টাইপের পোশাক রাতে আপনাদের অবস্থান স্পষ্ট করবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

এসব সামগ্রী পেয়ে প্রহরীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good