০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, চূড়ান্ত আইনিভিত্তির জন্য ১৫ নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে - মোঃ সেলিম উদ্দিন

১১ অক্টোবর, ২০২৫

ছবি: শুক্রবার (১০ অক্টোবর) ল্লবীর রংধনু কনভেনশন হলে জামায়াতের সম্মেলনে উপস্থিত নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্লবী জোন, ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলন আজ সকালে পল্লবীর রংধনু কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল পল্লবীর রংধনু কনভেনশন হলে  সম্মেলনের আয়োজন করেন স্থানীয় জামায়াত নেতারা। এতে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে   মোঃ সেলিম উদ্দিন বলেন “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। চূড়ান্ত আইনিভিত্তির জন্য ১৫ নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে।”
 

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের প্রত্যাশা—ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে কায়েম থাকবে সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সোনালী সমাজ। সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে ক্রেতা সাধারণ উপকৃত হবে।”

রুকনদের উদ্দেশে তিনি বলেন “গণমুখী সেবার মাধ্যমে প্রতিটি রুকনকে প্রতিদিন অন্তত ১০ জন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে হবে।”


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কর্নেল (অব.) আব্দুল বাতেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোনের জোন পরিচালক জনাব নাসির উদ্দিন।  

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও পল্লবী দক্ষিণ থানা আমীর জনাব আশরাফুল আলম, রূপনগর থানা আমীর জনাব মোঃ আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমীর জনাব সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমীর জনাব রইসুল ইসলাম পবন, বিভিন্ন থানার সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

Related Article