২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত / সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

০৪ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে এক কৃষক এবং তার হালচাষের গরু মৃ/ত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালসার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আজিজুল হক তার ড্রাগন ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বিদ্যুতের তার বসিয়েছিলেন। একই সময়ে কৃষক শাহাদত হোসেন ও ইকতার হোসেন হালচাষের জন্য জমিতে গেলে বিদ্যুতের তারে একটি গরু জড়িয়ে যায়।

এতে শাহাদত হোসেন এবং গরুটি ঘটনাস্থলেই মারা যান, আর ইকতার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good