২৯ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

হরিণাকুণ্ডুতে মাদক সেবন কালে রূপচান গ্রেফতার

২৮ অগাস্ট, ২০২৬

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: মাদকসেবি

 

 ঝিনাইদহের হরিনাকুন্ডু থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। গতকাল ২৭ আগস্ট রাতে উপজেলার চরপাড়া ক্যাম্প এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হরিণাকুন্ডু থানার চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মুকুল রঞ্জন দেবজ্যোতির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রূপচান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত রূপচান হরিণাকুন্ডু থানার পোড়াহাটি এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।
গ্রেফতারের পর আসামিকে আজ সকাল ১১টায় (২৮ আগষ্ট) হরিণাকুন্ডু থানার প্রসিকিউশন নং-৪৭/২৬ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে মাদক সেবনের দায়ে অভিযুক্ত রূপচানকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হরিণাকুন্ডু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Article