০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোপালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২১ অগাস্ট, ২০২৫

মোস্তাফিজুর রহমান,
গোপালপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: নিহত শিশু

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরান নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরান নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন,আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় সন্তানের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। শিশুটিকে একনজর দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good