০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোপালপুরে নূরানী স্কলারশিপ ২০২৫ অনুষ্ঠিত

২৯ নভেম্বর, ২০২৫

মোঃ রুবেল আহমেদ,
স্টাফ রিপোর্টার

ছবি: গোপালপুরে নূরানী স্কলারশিপ ২০২৫ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে “নূরানী স্কলারশিপ ২০২৫” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৪৯টি মাদরাসার প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকীসহ বিভিন্ন মাদরাসার ওস্তাদ ও অভিভাবকবৃন্দ।

আয়োজকদের দাবি, এ বছর নূরানী স্কলারশিপ পরীক্ষা ৪টি জেলার ২৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এবার ট্যালেন্টপুল, প্রথম, দ্বিতীয় ও সাধারণ এই চারটি গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good