২৬ এপ্রিল, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে জামায়াতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম
নিজ দল বদলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। রোববার দুপুর বারোটায় মির্জাপুর প্রেসক্লাবে একযোগদান অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে যোগ দেন। মির্জাপুর উপজেলা জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধার পরিচালনায় পরিচালনায় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন বাবর, যোগদান কৃত আবুল কাশেম, মো. জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ। জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম তার বক্তব্যে বলেন, ‘জামায়াতের রাজনীতির আদর্শে অনুপ্রানিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম এখন আমি সঠিক পথ খ্ুজে পেয়েছি।’ পরে তিনি উপস্থিত সকলের কাছে তার নতুন পথ চলার জন্য দোয়া কামনা করেন। এসময় পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগদেন।