২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

রাজধানীতে হঠাৎ করেই শুরু হয়েছে দখল ও চাঁদাবাজির মহোৎসব। শুক্রবার রাতে মিরপুরে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য প্রতিষ্ঠা করা ৫২ বছরের পুরোনো রাড্ডা এমসিএইচ-এসপি সেন্টারে (রাড্ডা হাসাপতাল) হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার রাতে মাটিকাটা ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের জন্য ২০০-২৫০ লোক একযোগে হামলা চালায় একটি অফিসে। চাঁদা না পেয়ে আদাবরের শ্যামলী হাউজিংয়ের এক বাড়িতে সশস্ত্র দূর্বৃত্তরা হামলা চালিয়েছে।

এসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগÑচাঁদাবাজির জন্য এ হামলা চালানো হয়। গত কয়েক দিন চলমান প্রত্যেকটি ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশ বলছে, চাঁদাবাজি নয়, বিরোধপূর্ণ জমি পাল্টাপাল্টি দখলকে কেন্দ্র এসব ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনার আলাদা করে তদন্ত হচ্ছে। তদন্তে যাদের নাম আসবে কাউকে ছাড় দেওয়া হবে না।

ঘটনাগুলোর ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, ‘প্রতিটি ঘটনা আলাদা করে তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বিরোধপূর্ণ জমি দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তদন্তে যাদের সম্পৃক্ততা আসবে, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে, কারো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’

 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে নয়, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে। প্রাথমিকভাবে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামে বিল্ডার্স প্রতিষ্ঠান এবং এক অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের তথ্য মিলেছে। অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জমিটি দখলের চেষ্টা করে। ওই স্থাপনার মধ্যে মুক্তাদিরের টিনশেড ঘর ছিল, যেখানে তিনি কনটেন্ট তৈরি করতেন। সেটিও ভাঙচুর করা হয়। মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন।

Related Article