১৪ অগাস্ট, ২০২৫
মুঞ্জরুল হক,
ছবি: মুক্তবিহঙ্গ ফাউন্ডেশনের কমিটি গঠন
রবিবার রাত ৯টায় অনানুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের পরিচালক জাকারিয়া খান।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে ফরিদুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক হিসেবে শিপন শেখের নাম ঘোষণা করা হয়। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে হুজাইফা ইসলাম ছনেটকে সভাপতি ও জাকারিয়া শেখকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি কাওছার আলম (শেখ সাদী), সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবু ও রাকিব হোসেন রকি, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক এস. এম. বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মাহমুদ, সদস্য হাসান আলী, আবুল কালাম আজাদ, রনজু আলম, শামীম রেজা, লিমন খান, রফিকুল ইসলাম, সেলিম রেজা, মুন্জিল শেখ, আসাদুল শেখ ও আকতার রাজু।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
সহ-সভাপতি সুমন বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল খান, আহসান হাবিব, ইউনুস আলী, বাদশা আলম, আনোয়ার হোসেন, শেখ হাবিব, জাহিদ হাসান ও আল মাহমুদ শাফিউল আলম রুমন।
উল্লেখ্য, ২০১৬ সালে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ পর্যন্ত সংগঠনটি বিভিন্ন রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান, বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড ক্যাম্পিং, গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। গরিব ও অসহায় মানুষের জন্য ত্রাণসামগ্রী, ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ছাড়াও সমাজের অন্যান্য উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে মুক্তবিহঙ্গ ফাউন্ডেশন।