২৭ Jul, ২০২৬
মোঃ আয়ুব মিয়া,
ছবি: বৃদ্ধের মরদেহ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়ার নিজবাড়ি থেকে একবৃদ্ধের মরদেহ উদ্ধারকরা হয়েছে। নিহতব্যক্তির নাম আব্দুররহমান প্রকাশ দানুমিয়া (৭০)।তিনি মরহুম কালামিয়ার ছেলে।২৭ জুলাই স্থানীয় ৮নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকারকালা মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রেজানা গেছে, আব্দুররহমানের দুই ছেলেএবং তাদের ও নিজ স্ত্রীরা দীর্ঘদিন ধরেপ্রবাসে অবস্থান করছেন।প্রায় দেড় বছরআগে দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনেতিনি একাই দেশেফেরেন। বাড়িতে তিনিএকাই থাকতেন এবংনিজে রান্না করেখেতেন। তার তিনভাই-বোনের মধ্যে১ জন ছাড়া বাকিসবাই মারা গেছেন।কেবল মালেক নামেরএক ছোট ভাইবেঁচে আছেন, তিনিওপ্রবাসে থাকেন।
ঘটনারবিবরণ দিতে গিয়েএক প্রতিবেশী জানান, গত শুক্রবার আব্দুররহমানকে স্থানীয় মসজিদেনামাজ পড়তে দেখাগিয়েছিল। এরপর থেকেগত দুই-তিনদিন ধরে তাকেএলাকায় বা রাস্তাঘাটে আরদেখা যায়নি। এতেসন্দেহ হলে স্থানীয়রা খোঁজনিতে গিয়ে ঘরেতার মরদেহের সন্ধানপান।
মরদেহউদ্ধারের খবর পেয়েস্থানীয় ইউপি সদস্যফজল মেম্বারসহ এলাকারলোকজন ঘটনাস্থলে জড়োহন। নিহতের স্বজনেরা প্রবাসে থাকায়বর্তমানে টিপু নামেরতার এক ভাগ্নেবিষয়টির দেখভাল করছেনবলে জানা গেছে।
মরদেহউদ্ধার ও পরবর্তী আইনিপ্রক্রিয়ার বিষয়ে স্থানীয় প্রশাসন ওপুলিশকে অবগত করাহয়েছে।
Good news
Good