২৮ নভেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে নানামুখী সমস্যায় টোল আদায় অনিশ্চিত ইজারাদার ক্ষতি গ্রস্থ
ছাতকে নানামূখী সমস্যায় টোল আদায় অনিশ্চিত ইজারাদার ক্ষতিগ্রস্থ।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে নানামুখী সমস্যায় টোল আদায় অনিশ্চিত ইজারাদার ক্ষতিগ্রস্থ। পৌর সভার নদীপথে ১৪৩৩ বাংলা সনের টোল আদায়ের জন্য ইজারা গ্রহন করেন পৌর সভার ৮ নং ওয়ার্ডের মোঃ আবুলেইছ মিয়া ও সুনামগঞ্জের জয়নগরের মোঃ সেলিম আহমদ। সুরমা নদীতে পৌর সভার টোল আদায় করতে পারছেন না ইজারাদার।
পৌর সভা কার্যালয় হতে সরকারি নিয়ম মেনে নদী পথে টোল আদায় করতে ১৪৩৩ বাংলা সনে ব্যবহার ও বিক্রির জন্য লোড- আনলোড স্টক ও মজুদ আমদানি - রপ্তানি ইট,বালি, পাথর, চুনাপাথর, সিমেন্ট ইত্যাদি পণ্যের ওপর থেকে টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হয় মোঃ আবুলেইছ মিয়া ও মোঃ সেলিম আহমদকে।
কিন্তু ইজারা গ্রহনের শুরু থেকেই সাবেক ইজারাদারের মামলা থাকায়, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কর্মবিরতী সহ নানা আন্দোলন চালিয়ে যাওয়ায় ও স্থানীয় দুটি নৌ পরিবহন সংগঠন শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমিতি ও একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ দুটি ব্যবসায়ী সংগঠন সরকারি নিয়ম অমান্য করে ইজারাদারের টোল আদায় না করায় ।
নানা মূখী ষড়যন্ত্রের ফলে ইজারাদার লোকসানের সম্মুখীন হয়েছেন ।
মারাত্মক আর্থিক ক্ষতির সম্নূখীন হয়ে ইজারাদার বারবার পৌর কতৃপক্ষ কে অবহিত করলেও প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত বছরের ১৭ এপ্রিল পৌর সভার সভা ক্ষকে উপস্থিত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এক সভায় টোল আদায় বৈধ সিকার করলেও সমিতির প্রায় দই শত নৌকার কোন ধরনের টোল আদায় করছেননা।
এতে ইজারাদার বিপুল অংকের টাকা লোকসানের ফলে ইজারাদার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইজারা চালুর পর থেকে অদ্যবধি কোন টোল প্রদান করেনি সমিতি গুলো।
সাবেক ইজারাদারের মামলা জনিত কারণে ১ মাস ৬ দিন ও নৌ-যান শ্রমিক - কর্মচারী দের আন্দোলনের ফলে ২৭ দিন টোল আদায় বন্ধ দিল।
পৌর সভার ইজারাদার আবুলেইছ মিয়া জানান আমি সরকারি টোল আদায়ের জন্য বৈধ ভাবে ইজারা নিলেও কতিপয় অসাধু ব্যক্তি গণ টোল না দেয়ায় আমরা ক্ষতির সম্মূখীন হচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন বলেন আমাদের নৌযান গুলো পৌর সভার সীমানায় আসেনা।
ইজারাদার নিয়ম বহির্ভুত ভাবে বেশি টাকা আদায় করে থাকেন।শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমিতির সভাপতি হাজি ছালেক মিয়া জানান সরকারি নিয়ম অনুযায়ী চলতি নৌকা হতে টোল আদায়ের কোন বৈধতা নেই। তাই আমরা টোল দেইনি।
এ ছাড়া তাদের কোন ঘাট নেই ।পৌর নির্বাহী কর্মকর্তা স্বরদিন্দু রায় জানান ইজারাদার আবেদন করলে আমরা বিষয়টি আবার দেখবো।ছাতক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জানান নিয়ম অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে ।
Good news
Good
wonderful news