২৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / সারাদেশ

নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক

২৮ নভেম্বর, ২০২৬

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক

নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক

মোঃ সোহেল রানা : টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলার দপ্তিয়রের পাইকাইলস্থ আলহাজ আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত উক্ত ফাইনাল খেলায় ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জননেতা আতিকুর রহমান আতিক।

উক্ত ফুটবল খেলায় তাঁর উপস্থিতি ফুটবলপ্রেমী দর্শক ও স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোঃ মোতালেব হোসেন এর পক্ষে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার প্রমুখ।  

এছাড়া উক্ত ফাইনাল ফুটবল খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকাবাসী সহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে 
আয়োজক কমিটি গণমাধ্যমকে জানান।

ফাইনাল খেলায়  ধুবড়িয়া ফুটবল একাডেমি, নাগরপুর এবং বি.কে. স্পোর্টিং ক্লাব, বলিয়াপুর, সাভার অংশগ্রহণ করে এক শূন্য গোলে ধুবড়িয়া ফুটবল একাডেমি জয় লাভ করে।

খেলা শেষে আমন্ত্রিত সকল অতিথি এবং  বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news