২৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

ভোলাহাটে এসআরবি'র অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!!

২৮ নভেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে এসআরবি'র অভিযানে হাতেনাতে গ্রেফতার মোসাঃ মাহিরন বেগম। পাশে-উদ্ধারকৃত বিভিন্ন নেশাদ্রব্য মাদকের ছবি।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ মোসাঃ মাহিরন বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর স্বামী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোঃ শাকিউল হক (৩৯) পালিয়ে যান।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৩টার দিকে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। 

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, চামুশা এলাকার শাকিউল হকের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালালে এসআরবি'র উপস্থিতি টের পেয়ে শাকিউল হক পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী মাহিরন বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তার মাহিরন বেগমের দেয়া তথ্য ও দেখানো মতে বসতবাড়ীর শয়নকক্ষে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১৮৩ বোতল।

প্রাথমিক তদন্তে এসআরবি জানায়, শাকিউল হক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন।গ্রেপ্তার নারী ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news