০৬ সেপ্টেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে কৃষক দের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষন সম্পন্ন
ছাতকে কৃষক দের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষন সম্পন্ন।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক দের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন হল রুমে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ির কৃষি বিভাগের পরিচালক রওশন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জের উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন সিলেট অঞ্চলের কৃষক দের আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে সহজে কৃষি কাজ রপ্ত করতে সরকারের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে।
আগামী দিনে সকল কৃষক দের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তবেই কৃষকরা এগিয়ে যাবে। সকলের সহযোগিতায় কৃষক দের মধ্যে উৎসাহ গড়ে তুলতে হবে। কৃষকরা এগিয়ে গেলে নিরাপদ খাদ্য বা ফসল উৎপাদন করা সম্ভব হবে।
Good news
Good
wonderful news