২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ”খামারি”মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

১৬ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে “খামারি”মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ছাতকে “খামারি”মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন।

সুনামগঞ্জের ছাতকে “খামারি”মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন করা হয়েছে।

কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)এর অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে  অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম,

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল ভূইয়া, মিল্লাত হোসেন, আলাউদ্দিন আলো প্রমূখ।

এছাড়া প্রশিক্ষনে নির্বাচিত কৃষক গণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত তথ্য সংগ্রহ করে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে।

আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good