০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা,যৌন হয়রানির শিকার প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

২৪ জানুয়ারী, ২০২৬

ছবি: নাম্বারটি ট্রেস করে পাওয়া পরিচয়


হবিগঞ্জের মাধবপুরে যৌন হয়রানির শিকার এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ভুয়া ডিবি কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
 

ভুক্তভোগী নারীর নাম মাহফুজা আক্তার নুসরাত। তিনি সম্প্রতি বাড়িওয়ালার বিরুদ্ধে যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী নুসরাত জানান, শনিবার (সকাল) একটি মোবাইল নম্বর থেকে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। ফোনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা সংক্রান্ত বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পুরো কথোপকথনের কল রেকর্ড সংরক্ষণ করেছেন বলেও তিনি জানান।
 

ঘটনাটি জানার পর বিষয়টি হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে অবহিত করা হলে তারা দ্রুত ওই মোবাইল নম্বরটি ট্রেস করতে সক্ষম হন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নম্বরটি একটি নির্দিষ্ট নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। তবে কলদাতা প্রকৃত ডিবি কর্মকর্তা নন বলে নিশ্চিত করেছে পুলিশ।
 

হবিগঞ্জ ডিবি কার্যালয় সূত্র জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
 

এদিকে ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংযুক্ত :নাম্বারটি ট্রেস করে পাওয়া পরিচয়

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good