০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার ঘোষণা এমপি প্রার্থী ডা.আব্দুল হামিদের

০৫ ফেব্রুয়ারী, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ডা.এ.কে.এম আব্দুল হামিদ


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।

ডা. একেএম আব্দুল হামিদ আরও জানান, তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনী ইশতেহার বইয়েও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর ০৫ আসনের এমপি প্রার্থী জননেতা মো.আহসান হাবিব মাসুদ এর সভাপতিত্বে নির্বাচনী
জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Article