০৯ জানুয়ারী, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল মাটিভর্তি ট্রাক্টরের চাকায় নিচে পড়ে মটরসাইকেল আরোহীর মিলনের ছবি!
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সরজমিন ও থানাসূত্রে জানা গেছে, শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সকাল প্রায় ৮টায় ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের খাসপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধুন্নিনগর গ্রামের বিকল সেন্টুর ছেলে মিলন হোসেন (৪০)। স্থানীয় সূত্র ও পুলিশ বলছে, মিলন হোসেন মটরসাইকেলযোগে চলাকালে সড়কে কাদামাটি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করেন। এতে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান। এ সময় পিছন দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার (মিলন)'র মৃত্যু হয়।
এ ঘটনায় খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ এস আই মোঃ খাইরুল ইসলামসহ সঙ্গিয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাক্টর চালককে আটক করে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে।
Good news
Good