০২ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

ভোলাহাটে পুলিশের হাতে ৪'শ বোতল স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ী আটক!

০১ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে ৪'শ বোতল ফেনসিডিল জাতীয় মাদক স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ীর ছবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা অফিসার ইনচার্জ আব্দুল বারিক ও তার একটি বিশেষ বাহিনী অভিযান চালিয়ে ৪'শ বোতল স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে পুলিশসূত্রে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে (১ আগস্ট ২০২৬) দুপুর প্রায় সোয়া ১টায় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের  ঘাইবাড়ী গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল (৩০) এর বাড়ীর ভিতর  অটো চার্জার গ্যারেজ হতে বিশেষ কায়দায় সংরক্ষিত  অটো রিক্সার চালকের সিটের ভিতরে থাকা মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপ ৪'শ বোতল আটক করে।

মাদক উদ্ধারপূর্বক হাতেনাতে অটো রিক্সার চালক তহুরুলসহ মাদক ব্যবসায়ী ২জনকে আটক করা হয়েছে। অপরজন একই গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুদ্দিন মাস্টারের ছেলে রেজাউল (৪০)। আটককৃত ফেন্সিডিলের বিকল্প স্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

পুলিশের হাতে আটক তহুরুল ও রেজাউল তারা দু'জনে পরস্পর যোগসাজস করে দীর্ঘদিন ধরে স্থানীয় আরো অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এ প্রতিবেদককে বলেন, উক্ত ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। সে সাথে উপজেলার সর্বত্রই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জিরো টরালেন্স ঘোষণা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good