২৭ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশ্বকাপ ফুটবল

ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র!

২৬ নভেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্ট'২৬-এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। পাশে- সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবলের উন্মাদনা আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোলাহাট পাবলিক ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ক্লাব মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রিয় দলের খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবের আবহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, নাচোল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ দুরুল হোদা, ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুল কাদের, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি ও ফুটবল আয়োজক কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন, ভোলাহাট আম ফাউন্ডেশন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, বিএনপি নেতা ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আইনাল হক চৈতু মেম্বার, যুবনেতা মোঃ আসলাম আলী, মোঃ আমিন হাত্তিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভোলাহাট পাবলিক ক্লাবের সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনের মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় ফুটানীবাজার স্পোর্টিং ক্লাব ও গোপিনাথপুর স্পোর্টস ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলের জন্য উভয় দলই একাধিক প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ০-০ গোলে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।

খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে ভোলাহাটের তরুণ ও উদীয়মান ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে।

Related Article