২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি / সারাদেশ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ!

১৪ অক্টোবর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ ও সুধীজনেরা।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ কৃষি দপ্তর প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ শাহ জালাল, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম ও আরডিও মোঃ সবুজ আলী।

প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট ৬২৫ জন কৃষককে এ সহায়তা প্রদাণ করা হয়। এর মধ্যে ২০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ এবং ৪২৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার প্রদাণ করা হয়।

বসতবাড়িতে চাষের জন্য প্রতিজন কৃষক ৯ প্রকার শাকসবজির বীজ (বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ইত্যাদি) সমন্বিত ৫০০ গ্রাম ওজনের প্যাকেট ও অন্যদিকে মাঠে চাষের জন্য প্রতিজন কৃষককে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদাণ করা হয়।

এ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ উদ্দ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে উৎসাহিত করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news