২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি / সারাদেশ

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

১৭ Jul, ২০২৪

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও তাহমিদা আক্তার

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা'২৪ সমাপনী অনুষ্ঠিত।
 

"স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কৃষি" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর ৩ দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১৭ জুলাই '২৪ বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তর মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 

সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশিষ কুমার দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার মোসাঃ সুবর্ণা খাতুন।
 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের মোট ২৪টি ষ্টলের অংশগ্রহণকারীগণ অনুষ্ঠানে কৃষি মেলার সার্বিক উন্নয়ন ও প্রশংসা করে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেন।

সে সাথে বিভিন্ন ওষুধ (সার্বিক) কোম্পানির রিপ্রেজেনটেটিভগণ তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
 

গত ১৫ জুলাই '২৪ কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুভ উদ্বোধন হয়ে আজ ১৭ জুলাই '২৪ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে কৃষি মেলায় অংশগ্রহণকারী ষ্টলগুলির মালিকগণকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news