১২ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি / সারাদেশ

ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত!!

১১ Jun, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। পাশে-অন্যান্য বিশেষ অতিথি ও সুধীজনেরা।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫ ও ২০২৬ অর্থবছরের প্রোগ্রাম এগ্রিকালচার এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এণ্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা  সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, সোনালী ব্যাংক ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল, এনজিও ভার্ক এর সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংবাদিকগণ, কৃষক মোঃ নাজমুল হোসাইন রানা, মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আমিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থানের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good