০৫ অগাস্ট, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালনের আলোচনা সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ অন্যান্য সুধীজনদের একাংশ।
উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
"জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" এ স্লোগানকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানকে সফল করতে বুধবার (০৫ জুলাই ২০২৬) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার সচেতনমহল এবং সুধীজনেরা।
প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরেন বক্তারা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এর তাৎপর্য তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।