০৭ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

০৭ নভেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তা ও নেতাকর্মীগণের দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আফসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াজদানী জর্জ, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ বশির উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ তৈমুর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম আজম এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, পল্লী সঞ্চয় ব্যাংকের ভোলাহাট শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, তথ্য আপা নাসরীন আক্তার, প্রধান শিক্ষক এম কুরবান আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপস্থিত নেতাকর্মীরা দিবসটির বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেন।

Related Article