১৫ অগাস্ট, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সদস্যগণের একাংশের দৃশ্য।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগষ্ট বিএনপির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে (১৫ আগষ্ট ২০২৬) বিকেল ৫টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য রাখেন, সাবেক এমপি, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ও কেন্দ্রীয় জাতীয় নির্বাহী বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন।
উপজেলা ছাত্রনেতা আরাফাত হোসেন সানি ও সানোয়ার হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল বারী, সহ: অধ্যাপক তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম রানা, ছাত্রনেতা রুবেল রানাসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Good news
Good
wonderful news