০৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০৬ অগাস্ট, ২০২৬

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ছবি

 

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।

বুধবার (০৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় মাঝিড়াস্থ বায়তুর রহমান জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূর্বের সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত একটি ঐতিহাসিক বিজয়। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই জুলাই সনদ প্রণীত হয়েছে। এই সনদ বাস্তবায়ন করা কোনো করুণা নয়, এটি জনগণের দাবি। বর্তমান সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"

তিনি আরও বলেন, শহীদদের রক্তের সাথে বেঈমানি করার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সাবেক জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, ফিরোজ আহমেদ, হাবিবুর রহমান, বগুড়া জেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি প্রভাষক আতাউর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

মিছিলে শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন।

Related Article