০২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

০১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একাংশ।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় তাদের নিজস্ব কার্যালয় সন্ন্যাসীতলা-মেডিক্যালমোড়ে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালীর নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ আব্দুল কাদের, কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, 
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী।

সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন সানির সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভার পরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে 
সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের মুনসুর আলী, লালদেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তিনি উপজেলা বিএনপি কার্যালয় মাঠে ও মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপন করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news