০২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

০১ সেপ্টেম্বর, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা অফিস উদ্বোধন করেন জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জমান স্বপন ও অন্যান্য অতিথিবৃন্দ।

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা অফিসের উদ্বোধন করেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।

এনসিপি মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক আকাশ বাবু উজ্জলের সভাপতিতে ও সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেনের পরিচালনায় অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান স্বপন,

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুনরুজ্জামন,

এনসিপি টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদকজ নাজমুল হোসেন, যুব শক্তির জেলা যুগ্ম আহবায়ক জোবাইদুল ইসলাম নিঝুম প্রমুখ।

এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন বলেন, ‘ব্এিনপি গণভোট বাস্তবায়ন না করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, আল্লাহ প্রতারকদের পছন্দ করেন না।’ পরে তিনি ফিতা কেটে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news