২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা সান্টু শেখের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা সান্টু শেখ চলে গেলেন না ফিরার দেশে। তাঁর জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ইউএনও, ওসিসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য মুসল্লীগণের একাংশ



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৃহত্তর বজরাটেকের দক্ষিণ পিড়ানচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা সান্টু শেখ চলে গেলেন না ফিরার দেশে। তিনি (২৪ জানুয়ারী ২০২৬) শনিবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৫ জানুয়ারী রোববার দুপুর আড়াইটায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, থানা অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, এসআই (সশস্ত্র) আজিম উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম চুনু ডাক্তার, মোঃ আফসার হোসেন, মোঃ তৈমুর হোসেন, সদর  ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

মরহুম সান্টু শেখ মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Related Article