১৩ অক্টোবর, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমণ দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালী, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দৃশ্য।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
"ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নি নির্বাপনী বিষয়ে স্থানীয় ছাত্রছাত্রীসহ সকলস্তরের সাধারণের জন্য শিক্ষামূলক বিভিন্ন কায়দা-কৌশলের দৃশ্য প্রদর্শন করে। যা সকলের একান্তই জানার দরকার বলে অনুষ্ঠানে বক্তাগণ উল্লেখ করেন।
এ সময় র্যালী, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহান, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সামউন রেজা টানু মেম্বার, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ইউপি সচিব মোঃ মাজহারুল ইসলাম, ভোলাহাট ফায়ার সার্ভিস ইনচার্জ শ্রী কৃষ্ণ কুমার তলাপাত্র, পিআইও অফিস সহকারী কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়াও আন্তর্জাতিক প্রশোমন দিবসে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইস্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ উপস্থিত থেকে এদিবসের তাৎপর্যপূর্ণ বক্তব্য অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের মুখে শ্রবণ করেন।