২৭ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

ভোলাহাটে ৪ মাদকসেবী পুলিশের হাতে আটক!!

২৬ Jul, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে উপজেলা খাদ্য গোডাউন সংলগ্ন মোবাইল সার্ভিসের দোকান থেকে ৪ মাদকসেবীকে আটক করেছে থানা-পুলিশ। পাশে-আটককৃতদের থানায় নিয়ে দৃশ্য।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪ জন মাদকসেবীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। ঘটনাটি শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলা সংলগ্ন সরকারী খাদ্য গোডাউনের সামনে মোবাইলের দোকানে ভিতরে ঘটনাটি ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলা খাদ্য গোডাউনের সামনে মোবাইল সার্ভিসিং এর দোকানের ভিতর সঙ্গবদ্ধ হয়ে ইয়াবা সেবনের দায়ে হাতেনাতে চার যুবককে আটক করে থানা পুলিশ। এ ৪ জন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কট এর মাধ্যম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মাদকসেবীদের মধ্যে গোহালবাড়ী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), তেলীপাড়া গ্রামের পলাশ উদ্দিনের ছেলে রাউফ হাসান (১৮) ও 
তাঁতীপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আসাদুল (২৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, বর্তমানে উপজেলায় মাদকদ্রব্যের জিরো ট্রলারেন্স ঘোষণায় আমার প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করতে বিশ্বাসী বলে তিনি জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good