২৪ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

২৩ অক্টোবর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: উপনির্বাচনী প্রচারণা


ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে রুহিয়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর মেয়ে ডা. মির্জা ফাইজা।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাবাকে বিজয়ী করার আহ্বান জানান ডা. ফাইজা।

প্রচারণার অংশ হিসেবে তিনি রুহিয়ার কর্ণফুলী বাজার, ব্যারিস্টার বাজারের হাজির উদ্দিন পাড়া, রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন।

পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে ডা. মির্জা ফাইজা বলেন, “আমার বাবা মির্জা ফয়সল আমীন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপসহীন ছিলেন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাঁকে মনোনয়ন দিয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে সাড়া ও ভালোবাসা দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শান্তি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” এ সময় তিনি আগামী উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

রুহিয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ও রুহিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মানিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী এসব নির্বাচনী কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা অংশ নেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news