১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন চীফ প্রসিকিউটরের স্ত্রী হেলেনা

০৯ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের সহধর্মিণী সুফিয়া আক্তার হেলেনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
 

সুফিয়া আক্তার হেলেনা এর আগে মাধবপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ।
 

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, দলীয় মনোনয়নে উপজেলা চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হলে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও বেশ জোরালো। এর পেছনে তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক পরিচিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এছাড়া তার স্বামী অ্যাডভোকেট আমিনুল ইসলাম হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়ার আলোচনাতেও ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
 

নারী নেতৃত্বের দিক থেকেও সুফিয়া আক্তার হেলেনা মাধবপুরে একটি আলোচিত নাম হয়ে উঠছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহমূলক পোস্ট ও মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে।
 

তবে এ বিষয়ে সুফিয়া আক্তার হেলেনার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good