১৯ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ প্রকৌশলী রজিবুর রহমান মুহেল

১৮ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ প্রকৌশলী রজিবুর রহমান মুহেল।

উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ প্রকৌশলী রজিবুর রহমান মুহেল।

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রার্থী হয়েছেন বিদেশে উচ্চশিক্ষিত এই যুবক।

দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ নানামুখী জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন মুহেল। স্থানীয়রা বলছেন—যোগ্যতা, সততা ও আধুনিক চিন্তাধারার সমন্বয়ে তিনি একজন প্রগতিশীল নেতৃত্বের উপযুক্ত দাবিদার।

শৈশবেই সমাজসেবার অনুপ্রেরণা পান তিনি তার বাবা

আলহাজ্জ আরশ আলী খান ভাসানী এবং তিনবারের সাবেক চেয়ারম্যান চাচা

আলহাজ আরজক আলী–এর কাছ থেকে। মুহেল বলেন,

“মানুষের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য। ছোটবেলা থেকেই শিখেছি মানুষের পাশে থাকতে, আর সেই পথেই হাঁটছি।”

শিক্ষাজীবনে তিনি দাখিল সম্পন্ন করেন নতুন বাজার দাখিল মাদ্রাসা থেকে। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা নেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। পরে স্নাতক ডিগ্রি অর্জন করেন লিডিং ইউনিভার্সিটি-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে।

উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন University of Portsmouth থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে। বর্তমানে তিনি পিএইচডি গবেষণায় নিয়োজিত এবং ইংল্যান্ডের একটি স্বনামধন্য কোম্পানিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

বিদেশে থাকলেও নিজের ইউনিয়নের প্রতি গভীর মমত্ববোধ কখনোই হারাননি মুহেল। নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি উত্তর খুরমার মানুষের পাশে থেকেছেন। তার বক্তব্য—

“আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা কাজে লাগিয়ে উত্তর খুরমাকে একটি আধুনিক, স্মার্ট ও টেকসই উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।”

স্থানীয়দের বিশ্বাস, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে উত্তর খুরমা ইউনিয়ন উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার নতুন ধারায় প্রবেশ করবে। বিদেশফেরত, উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ একজন তরুণ নেতৃত্ব পাওয়ার আশায় ভোটাররাও উৎসাহিত।

ইউনিয়নের সাধারণ মানুষ ইতোমধ্যেই ইঞ্জিনিয়ার মুহেলকে সমর্থন জানাতে আগ্রহ প্রকাশ করেছেন। মুহেলও প্রতিশ্রুতি দিচ্ছেন—

“মানুষের কল্যাণ, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর সেবা—এসবকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।”

উত্তর খুরমা ইউনিয়নের উন্নয়নে নতুন আশার প্রতীক হয়ে সামনে এগিয়ে আসছেন তরুণ প্রকৌশলী রজিবুর রহমান মুহেল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good