৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

টেকনাফে বিজিবি’র চেকপোস্ট হতে দুইজন আসামীসহ ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

০২ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: টেকনাফে বিজিবি’র চেকপোস্ট হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটককৃত দুই আসামী

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ এক সফল মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি টিম।  এবং এর সাথে জড়িত দুই মাদক পাচারকারীকে আটক করেছে, যা মাদকের বিরুদ্ধে বিজিবি’র কঠোর অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

রবিবার (৩১ আগস্ট)  আনুমানিক আটটার দিকে  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার থ-১১-৬৬৫০) তল্লাশীর জন্য থামায়। বিজিবি সদস্যগণ এসময় সিএনজিটির পিছনের সিটে বসে থাকা একজন আরোহির আচরণ সন্দেহজনক মনে হলে যাত্রীসহ  সিএনজি’র অভ্যন্তরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে পিছনের সিটের পা রাখার পাপোষের নিচে প্লাষ্টিকের প্যাকেটের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন যাত্রীকে আটক করে। 

আটককৃত আসামীরা হলেন, ক)পিতা-, -, পোস্ট-, , -কক্সবাজার জেলার  টেকনাফ থানার  হ্নীলার  উলচামারী গ্রমের মৃত আবুল হাশেমের  ছেলে  আবুল বশর (৩৭), এবং উত্তরপাড়ার  শাহপরীরদ্বীপ গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে সবিরান (২৮)।

বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

  এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি'র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে বলে গণমাধ্যম কে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক  লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি  ।

Related Article