০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

টাঙ্গাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২ ডিসেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: দোয়া অনুষ্ঠান


টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আল-আমিন মাজহারী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ–সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা বিএনপি সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা এবং উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাঈম। মাহফিলের সার্বিক সহযোগিতা করেন মো. মামুন খান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news