২৬ ডিসেম্বর, ২০২৫
মোঃ সাইফুল ইসলাম,
ছবি: অনুষ্ঠানে ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ শফিকুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, “দ্বীনভিত্তিক রাজনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি সুদৃঢ় করা জরুরি। এই ওয়ার্ড অফিস সাধারণ মানুষের পাশে থেকে ইসলামী আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।