০৭ জানুয়ারী, ২০২৬
ছবি: বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জজ মিয়ার আয়োজনে ফরিদপুর গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার ও গাজীপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মো. অমিত হাসান অহিদ।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. এনামুল হক মনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. দবির আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাছেল আহমেদ নীল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাটি, গাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এাইচ এম হাবিব সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবীর আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রবিন মন্ডল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোনাজাতের পূর্বে অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম বাচ্চু ও দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারালো। আজকের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ শ্রীপুরী।